হে সমালোচক মানুষ!
তোমাদের কি আছে কোন হুশ?
একদিন তোমরা অপরের সমালোচনা
করতে করতে হয়ে যাবে বেহুশ।
পান খেয়ে ঠোট লাল হয় চুনে,
তোমরা কেন মানবকে বিচার
করছো না তাহাদের গুণে।
তোমরা মানুষ বিচার
করো মানুষের রূপে,
তাই তো তোমরা ধ্বংস
হচ্ছো চুপেচুপে।
অনুরোধ, তোমরা বন্ধ করো
অন্যের সমালোচনা,
আজ থেকে চেষ্টা চালিয়ে যাও,
কিভাবে সঠিক মানুষকে করতে হয় পর্যালোচনা!
সমালোচক, তোমরা অন্যের কথা
নিয়ে কিভাবে থাকো?
পরের জীবন নিয়ে কথা বলার
আগে নিজের দিকে দেখো!
জীবন যেমন যাহার,
ইচ্ছাও তেমন তাহার!
সবার ক্ষমতা আছে নিজের ভাল-মন্দ বুঝার।
তাই নিজের জীবন নিয়ে চিন্তা
করো অন্যের জীবন নিয়ে নয়।
এমন ব্যাপার বুঝতে পারবে,
যদি তোমাদের বিবেক জন্ম হয়।
ওহে সমালোচক!

স্বাধীন মানেই প্রতিবাদের কন্ঠস্বর।
ReplyDelete